স্নেহ

ব্যস্ত জীবন পথে
সময়ের সাথে ছুটি
আপন পরের মাঝে
স্বার্থের ঠোকাঠুকি ।

ক্লান্তি মেশানো দিন
থামার সময় নাই
ভরসার হাত কই?
কান্না আসেনা তাই।

নামহীন ভালবাসা
স্নেহের পরশ মেশা
সেইটুকু ঘিরে আজও
আবার বাঁচার আশা। 

Comments