Posts

সব জেনেও

চোখের সামনে অন্যায় হতে দেখলেও সেটা ভুল নয়- এইটা ভাবা যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার মূল্য কি? সেই মানুষটার মূল্য কি? তবু ইচ্ছে হয় আমিও জেনে বুঝে ভুল করি। আমিও সব জেনেও বলি - আহা! ও অবুঝ, ও বড় ভালো মানুষ। ইচ্ছে করে নিজের দুচোখ বন্ধ করে ওকেই ভালোবাসি। কিন্তু সেই ও-ই আবার ছুরি মারবে এই ভালোবাসার সুযোগ নিয়ে? তখন নিজেকে বোঝাব কি দিয়ে?  

তুই ছিলি তাই

তুই ছিলি তাই আমি ছিলাম তোকে ঘিরেই বেঁচেছিলাম তুই হাসলে আমি হাসতাম, তুই কাঁদলেই পাগল হতাম। তোর জন্য আমার সব, তোকে ঘিরেই সব কলরব। তুই নেই তাই মিথ্যে আমি তুই সত্যি বড্ড দামি।

Welcome new year

Lots of love Lots of gain Lots of change Lots of pain A year of depression A year of confinement A year of sacrifice A year of emotional strain Success knocked Opening scope New year to Welcome hope.

ছুটি

ছুটি মানে খেয়াল খুশি ছুটি মানে স্বাধীন ছুটি মানে মনটা আমার শুধুই নিজের অধীন। ছুটি মানে আনমনা দিন উদাস উদাস মন ছুটি মানে বেহিসাবি হিসাব সারাক্ষণ। ছুটির মানে ছুটিই শুধু ছুটির মানে মজা নিয়ম বাঁধা জীবনটাতে বেনিয়মে সাজা। আমার ছুটি সবুজ মাঠে আমার ছুটি পথে  আমার ছুটি পাহার চূড়ায় নতুন মেঘের সাথে। ছুটি মানে ছবির খেলা জল রং আর তুলি, ছুটি মানে ভর দুপুরে লুকিয়ে ভাঁড়ার খুলি। আমার ছুটি ঘুমে ফাঁকি অন্য রকম ধারা ভোরের আলো, পাখীর ডাকে মনের বোঝাপড়া। ছুটি মানে একটু বাঁচা ভুলে অভিমান ছুটি তুমি ছুটিতে গেলে যায় যে আমার প্রাণ।

স্বৈরাচারী

অস্থির চিত্ত  রাত জেগে মত্ত  আনমনে কথার খেলা।  'এই দুখ ভুলব  আরো সুর তুলব' অসহায় জেদের জ্বালা। ভাঙা গড়া নিত্য  নিজের তত্ত্ব  অন্যের কিবা অধিকার? কেন সে ভাঙবে  আঘাত হানবে?  এত বল হবে কেন তার?  কাছে আসা, দূরে থাকা  ভাব নাকি ভালোবাসা সব ছিল আমার খুশি। আজ কেন অকারনে অবিশ্বাসের দহনে পোড়াল সে আমার হাসি? 

বন্ধুত্ব

আজকাল কান্ড দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তা আর সহজ সম্পর্কের নাম "বন্ধুত্ব"। সবাই সবার বন্ধু হতে চায়। ঘরের অন্দর মহলে উঁকি দিন। বউদি-দেওর, বউমা-শ্বাশুড়ি, দুই জা, দুই ভাই, ভাই-বোন, দুই বোন, ননদ-বউদি, বাবা-ছেলে, মা-মেয়ে আর যা যা সম্পর্ক পারমুটেশন কম্বিনেশন করতে পারেন সবাই নাকি এখন বন্ধুর মত। সবাই সবার বন্ধু। বলছি তাহলে বিকেলে ঐ পাড়ার মাঠে যে আড্ডাটা হয় ওটা কাদের সাথে হয়? আমি তো জানতাম ওরাই বন্ধু! - ওরা আর বাড়ির সবাই এক হয়ে গেল? - উহুঁঃ! - ওরা হল বাইরের বন্ধু। ওদের সাথে অতো মাখামাখি ভালো না। ওদের সব কথা বলতে যেওনা। কে কখন সুযোগ নেবে! - সুযোগ নেবে? তবে বন্ধু কিসের! - আরে বাবা, সব বন্ধু কি অতো বিশ্বস্ত হয়? তেমন বন্ধু তো হাতে গোনা। - আচ্ছা, ওই যে বাড়িতে আজ সবাই বন্ধু, তা তারা সবাই বিশ্বস্ত তো? - হাজার হোক তারা নিজের লোক। তবে সব সময়ই একটু বুঝে শুনে চলা ভাল, এই আর কি! কি বন্ধুত্বের অবস্থা! এবার দেখা যাক, স্কুল কলেজে কি চলছে। এখানে সবাই মোটামুটি সম বয়েসি। তাই যার সাথে যার মেলে মন, তারা একসাথে সারাক্ষণ। কেউ কেউ আবার সবার প্রিয়, সবাই তার বন্ধু। সবাই তার সাথে...

ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করে

ঝোড়ো হাওয়াকে কি বাঁধা যায়? নাকি বেঁধে রাখলে তা আর ঝড় থাকে? রোজের মিঠে পুবালি কি ভেজা বাতাস, চ্যাটচ্যাটে গরম হাওয়া কি শুকনো ঝাপটা এসবের নিতান্ত নিয়ম মাফিক গতিবিধি কি আন্দাজ দিতে পারে ঝড়ের গতিপথ? ঝড় এক স্বাধিনতার নাম। ঝড়ের নিজের মতো নিজের রূপ। মুক্তির আনন্দ তার জীবনী শক্তি।  তোমাদের 'খিড়কি থেকে সিঙ্ঘদুয়ারের' দুনিয়ায় সে একঝলক প্রাণ, একটুকরো বাইরের জগৎ, একচিলতে খোলা আকাশ। তাকে তোমরা বাঁধতে যেওনা। ধরতে চেওনা। ভেসে যেতে দাও তার নিজের মতো করে। বাঁচতে দাও তাকে তার নিজের বেপরোয়া ভালোলাগার সাথে। তোমাদের সাদামাটা নিয়মের বেড়া তার জন্য নয়। সামাজিক হিসাবের জাগতিক লাভ-ক্ষতিতে তার ভালোমন্দ ধরা পরে না। তোমরা তো নিজেদের আনন্দই মাপতে জান না, তাই তার আনন্দ মাপার চেষ্টা এক অপচেষ্টা মাত্র।  ঝোড়ো হাওয়া রোজ আসে না। সবার কাছে আসে না। যদি তোমার কাছে আসে সে একটুক্ষনের তরে, তবে তাকে তার মতো করে কাছে রেখো। যেন তবেই সে ফিরে আসবে বারেবারে।  ঝড়কে ভালোবাস ঝড়ের মতো করেই।