তুরীয় অবচেতন



হ্ঠাৎ  বুঝলাম আনমনা ছিলাম, 
আর কিছু নেই মনে 
অভ্যাসে গালে হাত, ভিজে কেন! 
কিসের বেদনা অকারণে! 

বোকা বোকা একা বোকা নিঃশ্চুপ
এ কেমন পাগল আমি? 
না চেয়েও অজানা ভাবনায় ভোর 
এ কোন অজানা তুমি? 

মন জুড়ে ঝিমধরা সন্ধ্যার ঘটা 
কি যেন একটা ঘোর 
নিরব চেতনে তুরীয় অবচেতন 
স্বশব্দে নাম নেয় তোর।   

Comments